হাফিজুর রহমান ,জেলা প্রতিনিধি সাতক্ষীরা
মাদকবিরোধী বিশেষ অভিযানে জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে ২৬/০৪/২০২৫ রাত্র ২২.২৫ ঘটিকার সময় এসআই(নিঃ) মো: মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে “শ্যামনগর থানাধীন জাওয়াখালী গ্রামস্থ চুনার ব্রীজের উত্তর পাশে ১নং সাক্ষী মোঃ মোজাম (৩২), পিতা-আলহাজ্ব আহম্মদ আলী গাজী, গ্রাম-গুমানতলী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর “ হইতে ০৬ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। ইমরান বাবু ঢালী (২৩), পিতা-আবু বক্কার সিদ্দিক ঢালী, গ্রাম-দক্ষিণ পশ্চিম আটুলিয়া, ২। মোঃ আলমগীর খান (২৮), পিতা-ইমান হোসেন খান, গ্রাম-ডুমুরিয়া (গাবুরা), উভয় থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদ্বয়, কে গ্রেফতার করে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-৩১, তারিখ-২৭/০৪/২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সরণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করে আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।