বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জনগণ যদি বিএনপিকে পছন্দ করে, আপনার এত চুলকায় কেন : আব্দুস সালাম

সাম্প্রতিক এক আলোচনায় তিনি মন্তব্য করেন, “জনগণ যদি বিএনপিকে পছন্দ করে, তাহলে আপনার এত চুলকায় কেন?” তার এই সরাসরি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আব্দুস সালাম মনে করেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা। যদি জনগণ কোনো দলকে — তা বিএনপি হোক কিংবা অন্য কেউ — সমর্থন করে, তবে সেটা মেনে […]

জনগণ যদি বিএনপিকে পছন্দ করে, আপনার এত চুলকায় কেন : আব্দুস সালাম

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ এপ্রিল ২০২৫, ১৯:০৮

সাম্প্রতিক এক আলোচনায় তিনি মন্তব্য করেন, “জনগণ যদি বিএনপিকে পছন্দ করে, তাহলে আপনার এত চুলকায় কেন?” তার এই সরাসরি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আব্দুস সালাম মনে করেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা। যদি জনগণ কোনো দলকে — তা বিএনপি হোক কিংবা অন্য কেউ — সমর্থন করে, তবে সেটা মেনে নেওয়া উচিত। জনগণের রায়কে অসম্মান করে বারবার প্রশ্ন তোলা বা নেগেটিভ প্রচারণা চালানো গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

তিনি আরও বলেন, একদলীয় মানসিকতা থেকে বেরিয়ে এসে বহুদলীয় রাজনীতিকে সম্মান জানানোই সভ্য রাজনীতির চিহ্ন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, একটা দল বলে, নির্বাচন কেন দিব, বিএনপি ক্ষমতায় যাবে এটার জন্য? জনগণ যদি বিএনপিকে পছন্দ করে তাহলে আপনারা এত চুলকায় কেন?

একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। যে দীর্ঘ ১৭ বছর যাবৎ আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি, আন্দোলন করেছি, এই পর্যন্ত অনেক নেতাকর্মী শহিদ হয়েছেন কিন্তু এখনো আমরা সেই নির্বাচনও পাই নাই, সেই গণতন্ত্রও পাই নাই।

তিনি আরো বলেন, গণতন্ত্র আর নির্বাচন একটা সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনা বলতো নির্বাচন কেন দিব তারেক আইসা দেশ চালাবে এটার জন্য? এখন অনেকে বলেন, নির্বাচন কেন দিব বিএনপি ক্ষমতায় যাবে এটার জন্য? ভাই জনগণ যদি বিএনপিকে পছন্দ করে তাহলে আপনারা এত চুলকায় কেন?

আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করেছে তখন তো আমরা আহ্বান জানিয়েছিলাম। তখন তো আপনারা রাস্তায় আসেন নাই, আমরা বলেছি এই আন্দোলন, এই ভোটের অধিকারের আন্দোলন, এই গণতন্ত্র শুধু বিএনপির জন্য না সকল রাজনৈতিক দলের জন্য দরকার।

এমনকি আওয়ামী লীগের জন্যও দরকার। একটা নিরপেক্ষ ভোট সেটা শুধু বিএনপির জন্য না সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। তখন তো অনেকে মুখ ডানে বায়ে লুকিয়ে ছিলেন, তাই আমরা বলতে চাই বিএনপিকে আগেও সমালোচনা করেছেন এখনো অনেকে করছেন। শেখ হাসিনাও বলতো বিএনপিরে কেউ চায় না, বিএনপির কোন নেতা নাই, বিএনপিরে নাকি এই দেশের মানুষ ভালোইবাসে না।

কিন্তু আবার বিএনপির ভয় নির্বাচন দেয় নাই। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে ফেলেছিল, জিয়া আসার পরে গণতন্ত্র ফিরায়ে দিয়েছিলেন। এটা কি সংস্কার ছিল না? ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এটা কি সংস্কার ছিল না?

আব্দুস সালাম তার বক্তব্যে আরও উল্লেখ করেন, সমালোচনা করা যদি রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়, তাহলে প্রশংসা করাও উচিত যেখানে প্রাপ্য। যদি বিএনপি বা অন্য কোনো দল জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়, সেটি স্বাভাবিকভাবে মেনে নেয়াই শ্রেয়। অন্যথায় রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে এবং গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৩৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩১৮

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৩৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৩৯