শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আপা শুধু নির্দেশ দেন, ভোলা থেকে ৩-৪ লক্ষ লোক নিয়ে ঢাকায় উপস্থিত থাকবো

গত বছরের ৫ আগস্ট, ছাত্র-জনতার প্রতিরোধে জর্জরিত হয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এরপর একে একে ফাঁস হতে থাকে তার গোপন কল রেকর্ড, যা দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে। এসব কল রেকর্ডে উঠে আসে তার দমন-পীড়নের কৌশল, অস্থির রাজনৈতিক পরিকল্পনা ও ক্ষমতা আঁকড়ে ধরার মরিয়া চেষ্টা। সাম্প্রতিক সময়ে, ১ এপ্রিল […]

আপা শুধু নির্দেশ দেন, ভোলা থেকে ৩-৪ লক্ষ লোক নিয়ে ঢাকায় উপস্থিত থাকবো

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ১৯:২৭

গত বছরের ৫ আগস্ট, ছাত্র-জনতার প্রতিরোধে জর্জরিত হয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এরপর একে একে ফাঁস হতে থাকে তার গোপন কল রেকর্ড, যা দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে। এসব কল রেকর্ডে উঠে আসে তার দমন-পীড়নের কৌশল, অস্থির রাজনৈতিক পরিকল্পনা ও ক্ষমতা আঁকড়ে ধরার মরিয়া চেষ্টা।

সাম্প্রতিক সময়ে, ১ এপ্রিল (মঙ্গলবার) ফের ভাইরাল হয় শেখ হাসিনার একটি নতুন অডিও কল, যেখানে ভোলার সাবেক আওয়ামী লীগ এমপি নুরুন্নবী চৌধুরী শাওন–কে স্পষ্ট ভাষায় ভর্ৎসনা করতে শোনা যায় শেখ হাসিনাকে। কলটিতে উঠে আসে আওয়ামী লীগের দেউলিয়া রাজনীতির খণ্ডচিত্র—দলীয় অফিস দখলে ব্যর্থ হওয়া এবং তৃণমূলের ভাঙন নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ।

ভাইরাল হওয়া অডিওটিতে নুরুন্নবী চৌধুরী শাওন বলতে শোনা যায়, “আপা, আপনার নির্দেশ দিলেই আমি শুধু ভোলা থেকেই ৩-৪ লক্ষ লোক নিয়ে ঢাকায় উপস্থিত থাকবো। প্রয়োজন হলে আরও বেশি লোক এনে হাজির করবো—আপনার যখনই দরকার, ডাক দিন শুধু।” এই বক্তব্যের মাধ্যমে তিনি এক ধরনের শক্তিপ্রদর্শনের প্রতিশ্রুতি দেন, যা বাস্তব পরিস্থিতি ও আওয়ামী লীগের রাজনৈতিক দিকভ্রান্তির উদাহরণ হিসেবে সামনে এসেছে।

অডিওতে আরও শোনা যায়, দলীয় অফিস উদ্ধারের পরিকল্পনা প্রসঙ্গে শাওন বলেন, “আপা, আমাদের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কোনো কারণে সেটা আবার বন্ধ করা হয়েছে। কেউ কেউ বলেছে, এখনো সময় হয়নি।” এই বক্তব্য স্পষ্ট করে দেয়, আওয়ামী লীগের ভেতরে এখন চরম বিভ্রান্তি ও সমন্বয়ের অভাব বিরাজ করছে। নির্দেশনার অভাব, সিদ্ধান্তহীনতা ও বাস্তব পরিস্থিতি মূল্যায়নে ব্যর্থতা—সব মিলিয়ে প্রমাণ হয়, দলটি এখন চরম বিশৃঙ্খলায় নিমজ্জিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের কল রেকর্ড শুধু একটি ব্যক্তির নয়, বরং পুরো আওয়ামী লীগের রাজনৈতিক ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি। নেতাদের মধ্যে বিভক্তি, গ্রাস করা অহমিকা এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকা অবস্থান—এই কলগুলোতে তা বারবার স্পষ্ট হয়ে উঠছে।

বর্তমান পরিস্থিতিতে এসব রেকর্ড শুধু আওয়ামী লীগের পতনই নয়, বরং জনতার জাগরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্পষ্ট বার্তা বহন করছে। শেখ হাসিনার নির্দেশনাভিত্তিক ক্ষমতার রাজনীতি আজ ভেঙে পড়ছে, এবং তার সবচেয়ে ঘনিষ্ঠজনদের মুখ থেকেই তা এখন প্রকাশ পাচ্ছে।

একটি নতুন রাজনৈতিক বাস্তবতা সামনে আসছে, যেখানে “আপা শুধু নির্দেশ দেন”—এই একবাক্য দিয়ে আর জনতার সম্মান, ন্যায়বিচার ও গণতন্ত্রকে স্তব্ধ করা যাবে না।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২১৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২১৪

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৯২

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৯২