সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নাটোরের নলডাঙ্গায় পুরোনো রূপে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ

নাটোর প্রতিনিধিঃ উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে নাটোরের নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ। উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ধীরে ধীরে বের হতে শুরু করেছেন। বড় ধরনের সভা-সমাবেশ,আলোচনা সভা ও মানববন্ধনের মতো কর্মসূচিতে না থাকলেও,বিভিন্ন এলাকায় কৌশলে চলছে মিটিং। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামীলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর পর থেকে তাঁদের […]

নাটোরের নলডাঙ্গায় পুরোনো রূপে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ মার্চ ২০২৫, ০১:১৮

নাটোর প্রতিনিধিঃ

উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে নাটোরের নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ। উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ধীরে ধীরে বের হতে শুরু করেছেন। বড় ধরনের সভা-সমাবেশ,আলোচনা সভা ও মানববন্ধনের মতো কর্মসূচিতে না থাকলেও,বিভিন্ন এলাকায় কৌশলে চলছে মিটিং।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামীলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর পর থেকে তাঁদের প্রকাশ্যে বা গোপনে কোন তৎপরতা ছিল না। সম্প্রতি উপজেলায় দেয়াল লিখনের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলা মাধনগর বাজার,মাধনগর ডিগ্রী কলেজ,শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়,বাজারের প্রবেশ মুখে,বাজেহালতি ব্রীজ,আনিচ মোড়,ইউনিয়ন পরিষদ কার্যালয়,বাঁশিলা মাদ্রাসা,বাঁশিলা হাইস্কুল,পাটুল-নলডাঙ্গা সড়ক,নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রীজ,খাজুরাসহ উপজেলা এলাকার দেয়ালে দেয়ালে “জয়বাংলা”স্লোগান লেখা হয়েছে। বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে লাল,কালো কালিতে এসব লেখা হয়।

বিএনপি নেতা কামরুল ইসলাম,শিবির নেতা আবু রায়হান,স্বেচ্ছাসেবকদল নেতা উজ্জল রহমান,জাহিদুল ইসলাম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন নাটোর জেলার সিনিয়র যুগ্ন আহব্বায়ক.মোঃ কাজি আসিকুর রহমান,যুবদলের এনায়েত হোসেনসহ অনেকে জানান,আওয়ামীলীগ গোপনে মাধনগর,খাজুরা,বাঁশিলায়-জয়বাংলা স্লোগান লেখা,বিভিন্ন স্থানে ৮ থেকে ১৫ জন টিম করে উপজেলার মাধনগর,বুড়িরভাগ,নলডাঙ্গা রেল স্টেশন,অধিরেরমোড়,শীতলাই,চৈউখালি,বাঁশিলা,পশ্চিম সোনাপাতিল,পাঙ্গালব্রিজ,ঠাকুরলক্ষীকুল,চাঁদপুর,মহিষডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গোপন তৎপরতা এবং বিভিন্ন গ্রুপ খুলে তাদের গোপনে নাশকতার পরিক্ল্পনা ও গোপন কার্যকমে অব্যহত আছে।

তবে এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর বলেন,আমরা এমতিই বসে থাকি। পারিবারিকসহ সব আলোচনাই হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাস্তা ঘাটে আমাকে অনেকেই জিজ্ঞাস করে রাজনীতির কি খবর। তবে অনেকেই চলে আসছে।

আওয়ামীলীগের এসব কর্মকান্ডের প্রতিবাদে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ,মানববন্ধন করেছে পৌর-উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন ।

গত (১৯ জানুয়ারী) রবিবার বিকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মির উদ্দ্যোগে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সোমবার(২০ জানুয়ারী) সন্ধায় মাধনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মির উদ্দ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

একই সময় উপজেলার বাঁশিলা বাজারে বিক্ষোভ-সমাবেশ করা হয় বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) মানববন্ধন করেছে উপজেলা ও পৌর সমবায় দল। এসময় তাদের গ্রেফতার দাবিতে প্রসাশনকে ২৪ ঘন্টার আল্টিমেটার দেয় নেতারা।এছারা আওয়ামীলীগের গোপন মিটিং এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অভিযোগে গত ২৮ ফ্রেবুয়ারি রাতে নলডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করে,নলডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার(১৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মির উদ্দ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এসব কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন,গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনগুলো উপজেলার বিভিন্ন জায়গায় গোপন মিটিং ও দেয়াল লিখন করেছে। যার কারণে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা প্রশাসনকে বারবার বলছি আপনারা সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন,কিন্তু আজ পর্যন্ত কুখ্যাত সন্ত্রাসী একজন ও গ্রেপ্তার হয় নাই। যার কারণে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি,এরপরে বড় কর্মসূচি দিতে বাধ্য করবেন না,যত দ্রুত পারেন আপনারা নিষিদ্ধের সংগঠন ছাত্রলীগ,যুবলীগ গ্রেপ্তার করুন,সর্বহারা নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার করুন।

৫ই আগস্টের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার পর নিষিদ্ধ ঘোষিত দল বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই আমরা আইন হাতে তুলে নিতে চাই না,যদি আমাদের আইন হাতে তুলে নিতে হয় বাংলার মাটিতে কোন আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।

ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এরপরে বাংলার মাটি থেকে যুবলীগ ও আওয়ামীলীগকে বাংলাদেশ থেকে বিলীন করে দেওয়া হবে। সমাবেশে বক্তরা আরও বলেন,বিগত দিনে আমরা ৫জন লোক,এক জায়গায় হতে পারি নাই। আওয়ামীলীগের লোকজন,অনেক সর্বহারা লোক এখানে ঘোরাফেরা করছে। তাদেরকে যদি গ্রেফতার করা না হয়,আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো ম।নিষিদ্ধ সর্বহারা,ছাত্রলীগ যুবলীগ,আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ও ৫ জন একত্রিত হলেই প্রতিহত করতে নেতা-কর্মীদের নির্দেশও প্রদান করা হয়।

নলডাঙ্গা থানার তদন্ত ওসি মনোয়ার জাহান জানান,আমাদের নজরদারি অব্যহত আছে,কিছু পরিলক্ষিত হলে,অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,বিষয়গুলো নজরদারিতে রয়েছে। খবর পেলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবো।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৫৮

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৫৮