নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
১৭৮৭ সালের ফ্রান্সে কারাগার ভাঙার ইতিহাসের পুনরাবৃত্তি নরসিংদী কারাগার ভেঙ্গে হয়েছে ” বলে তার বক্তব্যে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নরসিংদী বড় বাজার বণিক সমিতি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন ।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গত ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে অন্যায়ভাবে কারাগারে রাখা বন্দিদের মুক্ত করেছিল ছাত্র জনতা। নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ট ভোট যারা পাবে তারা যেন দেশ পরিচালনার দায়িত্ব পায়।
নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে এসময় বাজারের কয়েকশ ব্যবসায়ি এবং বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ড. আব্দুল মঈন খান মানুষের সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিয়ে ও আলোচনা করেন।