ফখরুল আকন,ঢাকা সিটি প্রতিনিধি
আজ জাতীয় সংসদ ভবনে “নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন” এর চেয়ারম্যান জনাব ড. বদিউল আলম মজুমদারের সাথে সাক্ষাৎ করেছেন Private University Students Alliance of Bangladesh (PUSAB)-এর প্রতিনিধি দল। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ১৬ দফা প্রস্তাবনা হস্তান্তর করেন এবং এ সংক্রান্ত মতবিনিময় করেন।
প্রতিনিধি দলের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা, সংসদীয় কার্যক্রম এবং শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনা পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান কমিশনার এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
উক্ত আলোচনায় PUSAB-এর স্থায়ী, নির্বাহী ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি প্রশংসিত হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয় এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার্থীরা প্রস্তুত বলে জানানো হয়।