সোমবার, ৩০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

ক্রিকেট

রাজশাহীর স্বপ্নভঙ্গ করে প্লে-অফে খুলনা

বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় মেহেদি হাসান মিরাজের দল। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি খুলনার। মুস্তাফিজের বলে দলীয় ৮ রানে […]

নিউজ ডেস্ক

০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:১৩

বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।
ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় মেহেদি হাসান মিরাজের দল।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি খুলনার। মুস্তাফিজের বলে দলীয় ৮ রানে শূন্য হাতে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখ।

১৪ রানে ফেরেন আফিফ। তাকেও আউট করেন মুস্তাফিজ। এরপর আলেক্স রসকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। দুজনের ৬৮ রানের জুটিতে দিশা পায় খুলনা।
৮২ রানে রস ফিরলে বাকি কাজ সারেন উইলিয়াম বসিস্তোকে নিয়ে। বসিস্তো যখন আউট হন তখন জয় থেকে মাত্র ৪ রান দূরে খুলনা। ছক্কা মেরে কাজটি শেষ করেন মোহাম্মদ নেওয়াজ।
৫৫ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মিরাজ।

ঢাকার হয়ে ৩টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১টি উইকেট নেন রহমত আলি।

এর টসে জিতে আগে ব্যাটিং করে লিটন দাস ১০ রানে আউট হলেও তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ঢাকা। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস।

তানজিদ এক প্রান্ত ধরে আগাতে থাকলেও বাকিরা সুবিধা করতে পারেননি।

৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তানজিদ। তখন দলীয় স্কোর ৮২ রানে ৪ উইকেট। এরপর ব্যাটারদের ব্যর্থতায় ১২৩ রানে গুটিয়ে যায় ঢাকা।

খুলনা টাইগার্সের হয়ে ২টি করে উইকেট তোলেন উইলিয়াম বসিস্তো এবং হাসান মাহমুদ।

ক্রিকেট

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও সে বিষয়ে কোনো আইনি বা সালিশি পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিশি ট্রাইব্যুনালে নিতে […]

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৮

আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও সে বিষয়ে কোনো আইনি বা সালিশি পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে বিসিবি।

আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিশি ট্রাইব্যুনালে নিতে পারে। তবে আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সেটি বদলানোর আইনি ভিত্তি নিয়ে সংশয় ছিল শুরু থেকেই।

এসব আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবি পরিচালক এবং বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট করে জানান, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।

তিনি বলেন, “আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আইসিসি যেহেতু বলেছে যে আমরা খেলতে যেতে পারব না কিংবা আমাদের খেলা অন্যত্র স্থানান্তর করা হবে না, সে ক্ষেত্রে আমাদের পক্ষে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। এই অবস্থানেই আমরা থাকছি। কোনো ধরনের আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না।”

এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশ সরকারের। বিসিবি পরিচালকের বক্তব্যেও একই অবস্থান উঠে এসেছে।

আমজাদ হোসেন বলেন, “আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট বৈঠক হয়। সেখানে স্পষ্ট সিদ্ধান্ত এসেছে—যদি নির্ধারিত সূচিতে পরিবর্তন না আনা হয়, তাহলে আমাদের দল ভারতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না। এটি সরকারের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানাতে বললে বিসিবি সরকারকে সম্মান জানিয়ে একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। “আমরা আইসিসিকে বিনয়ের সঙ্গে জানিয়েছি, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়,” বলেন তিনি।

ক্রিকেট

উগ্র রাষ্ট্র ভারতকে কোনোপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না: আসিফ মাহমুদ

বাংলাদেশে ভারত বয়কটের দাবি জোরালো হয়ে উঠেছে। একইসঙ্গে আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার আহ্বানও উঠেছে বিভিন্ন মহল থেকে।

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় দলে ভেড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ‘নিরাপত্তা’ অজুহাতে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর বিষয়টি ঘিরে বাংলাদেশে ভারত বয়কটের দাবি জোরালো হয়ে উঠেছে। একইসঙ্গে আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার আহ্বানও উঠেছে বিভিন্ন মহল থেকে।

এ বিষয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,

‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনোপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত। ৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।’

বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশের একজন শীর্ষ ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের একাংশও। ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক এক কর্মকর্তা মন্তব্য করেন, বাংলাদেশের সঙ্গে এমন আচরণ অন্যায্য। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ এক নয় এবং তাদের সঙ্গে ভারতের আচরণ ভিন্ন হওয়া উচিত ছিল।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। খেলাধুলার ভেতরে রাজনৈতিক প্রভাব বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, ‘আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এমনকি শাহরুখ খানও নন, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআইয়ের অধীনেই পড়ে। তাই বিসিসিআই যা চায়, সেটাই কার্যকর হয়। আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার ভেতরে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলাই বা কোন পথে—তা নিয়ে আমি সত্যিই চিন্তিত। বাংলাদেশে যা ঘটছে, তা খুবই দুঃখজনক।’

ক্রিকেট

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না— বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২১ জানুয়ারি। শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ সময়সীমা বেধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা এ আলোচনায় বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, তারা […]

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না— বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না— বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

১৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৯

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২১ জানুয়ারি। শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ সময়সীমা বেধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা এ আলোচনায় বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, তারা বিশ্বকাপে খেলতে চায়, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হওয়ায় শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে দেখছে বিসিবি। ভারত সফর ও সেখানে খেলার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরলেও আইসিসি সূচি পরিবর্তনে অনড় অবস্থান নিয়েছে। সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘সি’ গ্রুপেই রয়েছে।

প্রায় তিন সপ্তাহ ধরে এই অচলাবস্থা চলছে। গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবারের মতো তাদের উদ্বেগের কথা জানায়। এর মধ্যে বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।

শনিবারের আলোচনায় আইসিসি বিসিবির আরেকটি প্রস্তাবও গ্রহণ করেনি। বিসিবি চেয়েছিল বাংলাদেশকে ‘বি’ গ্রুপে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে, যেখানে শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়েছে, বাংলাদেশের জন্য ভারতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি অংশগ্রহণকারী ২০ দলের কাছে যে নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে, তা একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা তৈরি করেছে। সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে উচ্চ’ হিসেবে উল্লেখ করা হলেও কোনো দলের জন্য নির্দিষ্ট হুমকির কথা বলা হয়নি।

আইসিসি ও বিসিবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। বিসিবি যদি দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়, সে ক্ষেত্রে বর্তমান র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

এই টানাপোড়েনের সূত্রপাত হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ মৌসুমের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। সে সিদ্ধান্তের কোনো কারণ জানানো হয়নি। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এরপর থেকে এই অবস্থানে অটল রয়েছে বিসিবি।