সজিব রেজা: দিনাজপুর
উত্তরবঙ্গে শীতের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে । বিশেষ করে বয়স্ক এবং শিশুরা শীতে বেশি অসুস্থ হয়ে পড়তেছে। এরই মাঝে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২ শত দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে উপহার স্বরূপ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন।
বুধবার (০৮ জানুয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান সেনাবাহিনীর পক্ষ থেকে এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন এবং ০২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান সহ আরো অনেকে।