মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ৩ ইউরোপীয় দেশের অভিযোগের প্রতি একনজর

সোমবার, ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশ জার্মানি,ফ্রান্স এবং ব্রিটেন ইরানের ৬০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় একটি বিবৃতিতে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে রাজনৈতিক দাবির পুনরাবৃত্তি করেছে। একটি বিবৃতিতে ইউরোপীয় ট্রয়িকা পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওএ’র পূর্ণ বাস্তবায়নের ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গনের বিষয়টি […]

নিউজ ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৪, ১০:২৭

সোমবার, ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশ জার্মানি,ফ্রান্স এবং ব্রিটেন ইরানের ৬০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় একটি বিবৃতিতে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে রাজনৈতিক দাবির পুনরাবৃত্তি করেছে।

একটি বিবৃতিতে ইউরোপীয় ট্রয়িকা পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওএ’র পূর্ণ বাস্তবায়নের ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গনের বিষয়টি পাশ কাটিয়ে অভিযোগ করেছে যে ইরানের ৬০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধিসহ তেহরানের পরমাণু কর্মসূচি জেসিপিওএ’র প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছ। পার্সটুডের মতে, বিবৃতিতে তিনটি ইউরোপীয় দেশ জেনেভা বৈঠকের কথা উল্লেখ করে দাবি করেছে যে তারা সংলাপ এবং গঠনমূলক আচরণের ওপর জোর দেয়।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার গভর্নর বোর্ডের সদস্যদের কাছে একটি প্রতিবেদনে ঘোষণা করেছেন যে ইরান ফোরদো পারমাণবিক কেন্দ্রে IR6 নামে পরিচিত উন্নত সেন্ট্রিফিউজগুলোতে গ্যাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নর্সে অ-গঠনমূলক প্রস্তাবের প্রতিক্রিয়ায় তেহরান এর আগে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ চালু করার ঘোষণা দিয়েছিল।

এ প্রসঙ্গে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরমাণু শক্তি সংস্থা এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে তেহরানের পদক্ষেপগুলো দেশের স্বার্থ রক্ষা এবং শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পের বিকাশের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। ক্রমবর্ধমান জাতীয় চাহিদা এবং ইরানের অধিকার এবং বাধ্যবাধকতার কাঠামোর মধ্যে ব্যাপক সুরক্ষা চুক্তি করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে টেলিফোনালাপে বোর্ড অব গভর্নরের কিছু সদস্যের অগঠনমূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, পরমাণু ক্ষেত্রে ইরানের স্বার্থ সুরক্ষার ব্যাপারে তেহরানের তার সাম্প্রতিক সফর এতে ব্যর্থ হয়েছে। আব্বাস আরাকচি বলেছেন, দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো ধরনের অগঠনমূলক পদক্ষেপের বিরুদ্ধে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না তেহরান। তবে ইরান এখনো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাথে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছে। অন্যদিকে গতকালের ফোনালাপে রাফায়েল গ্রোসি জোর দিয়ে বলেন,পরমাণু কর্মসূচি নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে আইএইএ আন্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত মাসে বোর্ড অব গভর্নর্সের বৈঠকে আমেরিকা এবং তার কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে যে, তেহরান পরমাণু কর্মসূচির বিষয়ে আইএইএ-কে পর্যাপ্ত সহযোগিতা করছে না। তেহরান এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

কিন্তু তারপরেও ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে একটি প্রস্তাব পাস করে। এর জবাবে ইরান আরো উন্নতমানের সেন্ট্রিফিউজ বসিয়েছে যা দিয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৩৪৬০

আন্তর্জাতিক

পৃথিবীর প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের স্টারলিংক অচল করে দিলো ইরান

ইরানে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর সেখানে স্টারলিংক ইন্টারনেট পাঠান মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে সামরিক জ্যামার ব্যবহার করে সেই স্টারলিংক সংযোগ কার্যত অচল করে দিয়েছে ইরান। স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট ব্যবস্থাকে লক্ষ্য করে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া পদক্ষেপে দেশজুড়ে ব্ল্যাকআউট আরও গভীর হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

নিউজ ডেস্ক

১২ জানুয়ারী ২০২৬, ১৬:৪৩

ইরানে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর সেখানে স্টারলিংক ইন্টারনেট পাঠান মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে সামরিক জ্যামার ব্যবহার করে সেই স্টারলিংক সংযোগ কার্যত অচল করে দিয়েছে ইরান। স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট ব্যবস্থাকে লক্ষ্য করে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া পদক্ষেপে দেশজুড়ে ব্ল্যাকআউট আরও গভীর হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ইরান ওয়্যারের তথ্যের বরাতে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস জানায়, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু রয়েছে এমন দাবি শোনা গেলেও বাস্তবে ইন্টারনেট ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগকেও গ্রাস করেছে। প্রতিবেদনে বলা হয়, শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ত্রিশ শতাংশ ব্যাহত হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, স্টারলিংক ইন্টারনেটের আশিরও বেশি শতাংশ ট্র্যাফিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানায়, আগের ব্ল্যাকআউটগুলোর তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের ব্যবহার অনেক বেড়েছে। তবে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের অনুমোদন দেয়নি। ফলে এই সেবাটি চালু রাখা ও ব্যবহার করা দেশটির আইনে অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে জিপিএস ব্যবস্থার ওপর নির্ভরশীল। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর থেকেই ইরান জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে শাটডাউনগুলো অঞ্চলভেদে ভিন্নভাবে কার্যকর হচ্ছে এবং স্টারলিংক সংযোগে খণ্ডিত পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় সম্পূর্ণ ব্ল্যাকআউট দেখা যাচ্ছে।

মিয়ান গ্রুপের আমির রাশিদি টেকরাডারকে বলেন, ‘আমি গত বিশ বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে পর্যবেক্ষণ ও গবেষণা করছি, কিন্তু জীবনে এমন কিছু কখনো দেখিনি।’ স্টারলিংক ডেটা প্যাকেট পর্যবেক্ষণকারী প্রযুক্তিবিদরাও জানান, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা কার্যত ব্যাহত হচ্ছে।

সাম্প্রতিক ইন্টারনেট শাটডাউন নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রস্তুত করা সাইমন মিগলিয়ানো ফোর্বসের প্রতিবেদককে বলেন, ‘এই কিল সুইচ পদ্ধতির খরচ অত্যন্ত ভয়াবহ। ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘণ্টায় ইরানের অর্থনীতি থেকে পনেরো লাখ ষাট হাজার ডলার খসে যাচ্ছে।’ এই তথ্য ইরানে চলমান যোগাযোগ নিয়ন্ত্রণের অর্থনৈতিক প্রভাবকেও স্পষ্টভাবে সামনে এনেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৩৪৬০

আন্তর্জাতিক

‘ভারত যদি বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মিসাইল ছুঁড়ে জবাব দেবে পাকিস্তান’ : পাকিস্তানি নেতা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতকে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন)–এর এক যুব নেতা। ভারতের সংবাদমাধ্যম India Today–এর বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন পিএমএল–এনের নেতা কামরান সাঈদ উসমানি। ভিডিও বার্তায় উসমানি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতকে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন)–এর এক যুব নেতা। ভারতের সংবাদমাধ্যম India Today–এর বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন পিএমএল–এনের নেতা কামরান সাঈদ উসমানি।

ভিডিও বার্তায় উসমানি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রয়েছে।

তিনি দাবি করেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে পাকিস্তান তা মেনে নেবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে উসকানি দিচ্ছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

এ সময় কামরান উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তাঁর ভাষায়, বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত।

তবে উসমানির এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করতে পারে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৩৪৬০

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত : ইসরায়েলের সংবাদমাধ্যম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম। যদিও কোনো পক্ষেরই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আজ শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। এমন মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০ জুন […]

নিউজ ডেস্ক

২৮ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৩৮

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম। যদিও কোনো পক্ষেরই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আজ শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। এমন মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৩৪৬০