শুক্রবার, ০১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মুন্সীগঞ্জে হত্যার পর ঘাতকরা মুক্তিপণ নেয় ৭৫ হাজার টাকা

আক্কাছ আলী ,(মুন্সীগঞ্জ প্রতিনিধি): রোববার রাতে রাজধানীর কদমতলী ও শ্রীনগরে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যার ঘটনার মুলহোতাসহ গ্রেপ্তারকৃত তিন আসামী সোমবার জিজ্ঞাসাবাদে পুলিশকে তথ্য দিয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানার ওসি মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী। নিখোঁজ হওয়ার পর একটি চক্র তিন দফায় প্রবাসী রমজান মুন্সীর পরিবারের কাছ থেকে মুক্তিপন বাবদ ৭৫ […]

নিউজ ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:১৩

আক্কাছ আলী ,(মুন্সীগঞ্জ প্রতিনিধি):

রোববার রাতে রাজধানীর কদমতলী ও শ্রীনগরে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যার ঘটনার মুলহোতাসহ গ্রেপ্তারকৃত তিন আসামী সোমবার জিজ্ঞাসাবাদে পুলিশকে তথ্য দিয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানার ওসি মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী।
নিখোঁজ হওয়ার পর একটি চক্র তিন দফায় প্রবাসী রমজান মুন্সীর পরিবারের কাছ থেকে মুক্তিপন বাবদ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরিবারের স্বজনদের কাছ থেকে টাকা নিলেও তাদের বুঝতে দেওয়া হয়নি রমজানকে হত্যা করার। অথচ রমজান মুন্সীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি মো. কাইয়ূম উদ্দনি চৌধুরী জানান, প্রবাসী রমজান মুন্সীকে শ্রীনগরের দেউলভোগ বাজারে অটোগ্যারেজে নিয়ে দাবী করা টাকা দিতে রাজি না হওয়ায় হাত বেঁধে ও মুখে কসটেপ লাগিয়ে দেয়। পরে গ্যারেজ মালিক ওয়াসিম তার সহযোগী ম্যানেজার শাহিন, অটো চালক রণি ও রিয়াজের সহায়তায় রমজানের গলায় রশি পেঁচিয়ে হত্যার পর সেখানে গোপন স্থানে মরদেহ ফেলে রাখে।
এরপর লাশ বস্তায় ভরে পাশের খালে একটি নৌকায় উঠানো হয়। নৌকা নিয়ে রওনা হলে উপজেলা পরিষদের পাশের ব্রিজের কাছে গিয়ে লাশসহ নৌকাটি তা ডুবে যায়। এ সময় তারা তীরে ওঠে নিজ নিজ গন্তব্যে চলে যায় বলে গ্রেপ্তারকৃত আসামীরা পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের বিবরন তুলে ধরেন বলে জানান শ্রীনগর থানার ওসি মো. কাইয়ূম উদ্দনি চৌধুরী।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা বলেছেন, গত ২৫ নভম্বের বেলা ১১ টার দিকে রমজান মুন্সী দেউলভোগ মোড়ে ওয়াসিমদের বিল্ডিংয়ের সামনে যায়। ওয়াসিম এ সময় দেউলভোগ বাজারে তার মালকিানাধীন অটোগ্যারেজে রমজানকে নিয়ে গিয়ে টাকা দাবী করে। সে দাবী করা টাকা দিতে অস্বীকার করলে ওয়াসিম ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় গ্যারেজের ম্যানেজার শাহিন, অটো চালক রণি ও রিয়াজ তাকে বেঁধে ফেলে মুখে কসটেপ লাগিয়ে দেয়।
পরে ওয়াসিম সহযোগীদরে সহায়তায় রমজানের গলায় রশি পেঁচিয়ে হত্যা পর সেখানে গোপন স্থানে ফেলে রাখে।
শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দনি চৌধুরী বলনে, রোববার রাতে রাজধানীর কদমতলী ও শ্রীনগরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ওয়াসিম খান (৩৮), সহযোগী মোহাম্মদ রনি (৩৫) ও শাহিন প্রধানকে (৩৬) গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রমজান মুন্সী সিংগাপুর প্রবাসী। দুই মাস আগে সে দেশে এসে দেউলভোগ ব্রিজের পাশে তার ক্রয়কৃত জায়গায় বহুতল ভবন নির্মানের প্রস্তুতি নেয়। এসময় তার প্লটের পাশের মালিক মুক্তার মাঝির ছেলে ইভান মাঝি জায়গা দাবী করে লোকজন নিয়ে কয়েকবার বাধা দেন।
এর সূত্র ধরে গত ২৪ নভেম্বর রাত ১০টার দিকে মুঠোফোনে কল দিয়ে রমজান মুন্সীকে পরদিন সকালে দেউলভোগ আসতে বলে ওয়াসিম। তাই ২৫ নভেম্বর বেলা ১১ টার দিকে কানু মিয়ার ছেলে ওয়াসিমের সাথে দেখা করতে দেউলভোগ এলাকায় যান রমজান। সেখানে যাওয়ার পর থেকে সে নিখোঁজ হয়ে পড়ে। জানতে চাইলে ওয়াসিম নিখোঁজ রমজান মুন্সীর কোন তথ্য জানাতে পারেনি।
এতে স্ত্রী স্বামী নিখোঁজের ঘটনায়শ্রীনগর থানায় জিডি করেন। গত ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার শ্রীনগর খাল থেকে বস্তাবন্দী হাত-পা বাঁধা তিন দিন নিখোঁজ থাকা প্রবাসী রমজান মুন্সীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই রমজান মুন্সীর স্ত্রী বাদী হয়ে শ্রীনগর থানায় অপহরণ, হত্যা করে লাশ গুমের অভিযোগে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। পরেন ময়নাতদন্ত শেষে ২৮ নভেম্বর গাদিঘাট কবরস্থানে দাফন করা হয়। নিহত রমজান মুন্সীর ১২ ও সাড়ে ৩ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।