শেখ নজরুল , ইসলাম সাতক্ষীরা:
১১ এপ্রিল হোটেল লংবিচে অনুষ্ঠিত হাই পারফরম্যান্স ম্যানেজার’স কনফারেন্স ও বীমা দাবির চেক প্রদান অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের মধ্যে উক্ত টাকার চেক বিতরণ করেন। কনফারেন্সে কোম্পানির সারা দেশ থেকে প্রায় ১০ হাজার উন্নয়ন কর্মী অংশ নেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের বক্তব্য রাখেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: খসরু চৌধুরী,
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন,
এসভিপি মনির আহমদ, মফিজুল ইসলাম ও খুলনা এরিয়া প্রধান মোঃ লিটন হাওলাদার সহ আরো অনেকে । প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ন্যাশনাল লাইফের অর্জিত প্রিমিয়াম সরকারী ট্রেজারি বন্ডে বিনিয়োগ ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শিল্প বাণিজ্যে বিনিয়োগ হচ্ছে। এতে জাতীয় অর্থনীতি গতিশীল ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।