মো: মনিরুজ্জামান , ভাঙ্গুড়া, পাবনা
পাবনার ভাঙ্গুড়া গণমাধ্যম কর্মীদের প্রিয় সংগঠন ভাঙ্গুড়া পেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পরবর্তী গত ২৪মার্চ মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মো.মাহবুব উল আলম বাবলু
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মনিরুজ্জামান ফারুক সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বিদ্যুৎ এছাড়া আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মো. আব্দুল আজিজ,যুগ্ম সাধারণ সম্পাদক কালের কন্ঠের প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক কাল বেলার প্রতিনিধি আব্দুর রহিম ,প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মেহেদী হাসান, কোষাধক্ষ্য দৈনিক সংগ্রামের প্রতিনিধি মুজিবুর রহমান, সহসাংগঠনিক মানিক, হোসেন দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য শাহিবুল ইসলাম পিপুল, মিনু রহমান খান ,হাসিনুর রহমান , শাহিন রেজা, নাহিদ হোসেন,ক্রীড়া সম্পাদক সাখাওয়াত, মনিরুজ্জামান , মামুন সহ প্রমুখ ।
সভায় বক্তারা বলেন ভাঙ্গুড়া প্রেসক্লাব যে উন্নয়নের ধারায় বহমান ছিল সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অতীতের মত আগামীতে আরও বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রেসক্লাবের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। সর্বোপরি সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীতে পথ চলতে হবে। সভাপতির বক্ত্যব্যে মাহবুব উল আলম বাবলু সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভাঙ্গুড়া গণমাধ্যম কর্মীদের প্রিয় সংগঠন ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে সবার স্বতস্পুর্ত অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।