আমজাদ শিবলু , সেনবাগ উপজেলা প্রতিনিধি
সেনবাগে সবুজ বাংলা সংঘের বৃত্তি প্রদান ও কৃতি সংবর্ধনা
নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধাবৃত্তি-২০২৫ এর বৃত্তি প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সংগঠনের সভাপতি আবু সুফিয়ান পলাশের সভাপতিত্বে এবং আবু নাছের ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইমান গ্রুপের চেয়ারম্যান ও ছিলোনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ভিপি মো. জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. হুমায়ুন কবির।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিক এবং জে.আর.জে ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বি.এসসি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোছাইন, ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মো. আবুল বাসার চৌধুরী, মো. হারুনুর রশিদ, মামুনুর রশিদ পাটোয়ারী, হাফেজ রুহুল আমিন ও মাওলানা আব্দুল মাজেদসহ অনেকে।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং কৃতি ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও সমাজকল্যাণে এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।