রাফি হোসেন , কুবি প্রতিনিধি :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুবি) শাখার উদ্যোগে নবীনবরণ, লেখালেখিতে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৮ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নতুন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি কলাম ও সৃজনশীল লেখালেখির বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোহাদ্দেস-উল-ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন এবং কুবি শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রাজীব ।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, তোমাদের আয়োজন খুবই গোছানো ছিল।এবং একজন লেখক হয়ে ওঠার জন্য এরকম কর্মসূচি খুবই উপযোগী। এই যে বছরে বছরে ওরা আয়োজনটা করে এর মাধ্যমে নতুন যারা আসে তারা একটা দিকনির্দেশনামূলক নির্দেশনা পেয়ে যায় । আমার কাছে মনে হয়েছে ওদের আয়োজন টা ও ভালো। আয়োজনের কনটেন্ট বা বিষয়বস্তু যেটা সেটাও ভালো। এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে এজন্য আয়োজকদের ধন্যবাদ জানায়।’
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মাসুম হোসেন বলেন, ‘নবীনবরণ, লেখালেখিতে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য আনন্দের। লেখালেখি একটি জাতির চিন্তা ও পরিবর্তনের শক্তি। সেই শক্তিকে বিকশিত করতেই আমাদের এই আয়োজন।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি মানুষের ভেতরেই একটি গল্প ও স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে শব্দে রূপ দেওয়ার দক্ষতা অর্জনই এ কর্মশালার লক্ষ্য। নবীনদের হাত ধরে সচেতন ও দায়িত্বশীল লেখক গড়ে তোলাই আমাদের প্রত্যাশা। ইফতারের মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে।’