বাংলাদেশ সফরে থাকা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
অন্যদিকে, আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার ও সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।
দলে আরও ছিলেন কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এনডিআই) জেমি স্পাইকারম্যান, পরামর্শক জন ফ্লুহার্টি, ডারিন বিয়েলেকি, অমিতাভ ঘোষ এবং সাইদা মুশরেফা জাহান।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।