রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

ভ্রমণ

খুলনা থেকে ঢাকায় পৌঁছেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস

খুলনা-ঢাকা রুটে আজ ভোর থেকে চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশী যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতে সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় প্রথমবারের মতো খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার […]

নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

খুলনা-ঢাকা রুটে আজ ভোর থেকে চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশী যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতে সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় প্রথমবারের মতো খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে নতুন ট্রেনটি

রেলওয়ে সূত্রে জানা গেছে, এই ট্রেন ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নামে নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিন চলাচল করবে। দিনে দুইবার খুলনা–ঢাকা এবং ঢাকা–বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি।

এ ছাড়া খুলনা-ঢাকা-খুলনা রুটে কমিউটার নকশিকাঁথা ট্রেন চলাচল করছে। এটি খুলনা থেকে রাত ১১টায় ছেড়ে যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, ভাঙ্গা হয়ে ঢাকায় পৌঁছায় সকাল ৯টা ১০ মিনিটে। এতে ১০ ঘণ্টারও বেশি সময় লাগে। ফলে নতুন ট্রেনে সময় সাশ্রয় হবে অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা। এ ছাড়া সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়ে ভাড়াও কম লাগছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে।

রেলের দেওয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন (সোমবার) ছাড়া প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন হয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে।

অন্যদিকে একই ট্রেন রূপসি বাংলা এক্সপ্রেস নামে সাপ্তাহিক বন্ধের দিন (সোমবার) ছাড়া প্রতিদিন ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে দুপুর আড়াইটায়। আর বিকাল সাড়ে ৩টায় বেনাপোল থেকে ছেড়ে যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন হয়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ট্রেনের ১২টি কোচে মোট ৭৬৮টি আসন থাকবে।

এদিকে খুলনা-ঢাকার নতুন রুটের ট্রেনের ভাড়াও নির্ধারণ করেছে রেলওয়ে বিভাগ। ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১০১৮ টাকা।

ভ্রমণ

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন, সঙ্গে থাকছেন ছায়াসঙ্গী ফাতেমা ও রুপা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে চিকিৎসক দল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর […]

নিউজ ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৯

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে চিকিৎসক দল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল—এই সময়ের মধ্যেই লন্ডনে স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তাকে কাতার রয়েল এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। লন্ডনের চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত চিকিৎসা ব্যবস্থাই বর্তমানে তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বলে চিকিৎসকেরা মনে করছেন।

চিকিৎসা–সহায়ক এই যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে। এর মধ্যে রয়েছেন ৬ জন চিকিৎসক এবং ২ জন গৃহপরিচারিকা—ফাতেমা বেগম ও রুপা সিকদার। বেগম জিয়ার ব্যক্তিগত সহায়তায় ফাতেমা বেগমের ভূমিকা দীর্ঘদিনের।

২০১০ সাল থেকে তিনি খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে আছেন। শুধু তাই নয়, ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে তিনিও স্বেচ্ছায় তার সঙ্গে কারাগারে অবস্থান করেন—যা সে সময় ব্যাপক রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। হাসপাতালে ভর্তি হন বা বাসায় থাকেন—খালেদা জিয়ার আশপাশে ফাতেমাকে সর্বদা দেখা যায়।

রুপা সিকদারও দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকা হিসেবে খালেদা জিয়ার ব্যক্তিগত সহায়তায় কাজ করছেন। দু’জনের উপস্থিতি লন্ডনে চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন প্রয়োজনীয় শারীরিক সহায়তা ও ব্যক্তিগত সহযোগিতা নিশ্চিত করবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ নভেম্বর কাতার সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা চেয়ে চিঠি পাঠান। কাতার দ্রুত সাড়া দিয়ে জানায়—বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত। সেই অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডনে পাঠানোর চূড়ান্ত ব্যবস্থা করা হয়েছে।

গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি, লিভার, হৃদযন্ত্র ও নতুন করে নিউমোনিয়ার জটিলতা বাড়ায় তার শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যায়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চিকিৎসক বোর্ড তাকে বিদেশে চিকিৎসায় নেওয়ার সুপারিশ করে।

দেশজুড়ে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া–মুনাজাত চলছে, আর এ মুহূর্তে তার লন্ডনে নেওয়ার প্রস্তুতিকে রাজনৈতিক অঙ্গনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।