মজনুর রহমান ,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি পাবলিক লাইব্রেরি মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, সদর উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন নাহার আঁখি, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলামসহ মৎস্যজীবী আব্দুল মাজেদ, আসেদ আলী প্রমুখ। এদিকে গাংনীতে মতবিনিময় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী।এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবীদের উপস্থিতিতে বক্তারা মৎস্য উৎপাদন বিপনন ও দেশীয় মাছ রক্ষায় কি কি করণীয় তা নিয়ে আলোচনা করেন।
১৮ আগস্ট ২০২৫