ভাঙ্গুড়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুজ্জামান , ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। সভায় নববর্ষ উদযাপনকে আনন্দঘন ও বর্ণিল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা। উপস্থিত বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে সকলের অংশগ্রহণে সার্বজনীনভাবে উদযাপন করতে হবে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
০৯ এপ্রিল ২০২৬