শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

বাংলাদেশ-ভারতের উত্তেজনার মধ্যেই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

মাইক্রোফোন হাতে বিপিএলে উপস্থাপনার দায়িত্ব পালনের কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশে পা রাখার আগেই সেই অধ্যায় শেষ হয়ে গেছে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে তাকে আগেই বাদ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

০৬ জানুয়ারী ২০২৬, ২২:৪৮

মাইক্রোফোন হাতে বিপিএলে উপস্থাপনার দায়িত্ব পালনের কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশে পা রাখার আগেই সেই অধ্যায় শেষ হয়ে গেছে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে তাকে আগেই বাদ দেওয়া হয়েছে।

এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব আনার উদ্যোগ নিয়েছিল আয়োজকরা। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে এলেও তিনি ঢাকা পর্ব শেষ করে দেশে ফিরে যাচ্ছেন। তার পরবর্তী ধাপে ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনায় কাজ করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তার আসাই হয়নি।

চলতি বিপিএলের ধারাভাষ্য প্যানেলে ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো বিশ্বখ্যাত ক্রিকেট ব্যক্তিত্বরা থাকছেন। কিন্তু উপস্থাপিকা হিসেবে রিধিমার নাম তালিকাভুক্ত থাকলেও শেষ মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া হয়।

রিধিমা পাঠকের বাদ পড়ার পেছনে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত ক্রিকেট উত্তেজনার প্রভাব রয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। গত শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেয়।

এই সিদ্ধান্তের পরই দুই দেশের ক্রিকেট সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়ে দেয়, বাংলাদেশ ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে যাবে না এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখা হয়।

এই টানাপোড়েনের প্রভাব বিপিএলের উপস্থাপনা প্যানেলেও পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আসার আগেই রিধিমা পাঠককে বিপিএলের উপস্থাপনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

খেলা

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

‘হট টপিক’ নিয়ে হাস্য রসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক মাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি। আইসিসির এই ইভেন্ট থেকে বাংলাদেশের নামই ছেঁটে ফেলল আইসল্যান্ড ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস বাকি থাকলেও […]

নিউজ ডেস্ক

০৮ জানুয়ারী ২০২৬, ১২:১৫

‘হট টপিক’ নিয়ে হাস্য রসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক মাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি। আইসিসির এই ইভেন্ট থেকে বাংলাদেশের নামই ছেঁটে ফেলল আইসল্যান্ড ক্রিকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস বাকি থাকলেও ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০ দলের সূচি, গ্রুপিং সব ঠিক করে ফেলেছে ঠিকই। কিন্তু ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল। এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন সামাজিকমাধ্যমে হাসির খোরাক জোগাল আইসল্যান্ড ক্রিকেট।

গতকাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের নাম ও গ্রুপ প্রকাশ করেছে। ১৯ দলের নাম ঠিক থাকলেও ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে আইসল্যান্ডের নাম বসিয়ে দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। ক্যাপশনে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারা বেশি আগ্রহী?’

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে গত রোববার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, সেই মুহূর্তে পরশু রাতে ক্রিকইনফোর এক খবর বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছিল।

বাংলাদেশকে ভারতের মাঠে খেলতে হবে অথবা পয়েন্ট কাটা যাবে—ক্রিকইনফোর খবর ছিল এমনই। এমনকি ভেন্যু পরিবর্তনের ইস্যুতে বিসিবিকে আইসিসি আলটিমেটাম দিয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটা পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। বাংলাদেশ দলের স্বার্থে যেকোনো কিছু গুরুত্ব সহকারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দেখবে বলে জানিয়েছে বিসিবি।

৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না ভারত, তখন পুরো দলকে নিরাপত্তা কীভাবে দেবে—এই প্রশ্ন তুলেছেন অনেকেই। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতে গিয়ে বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ মনে করছেন।

আইসিসিকে পাঠানো মেইলের জবাবের পর ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, প্রয়োজনে আইসিসিকে আবারও বোঝা হবে।

খেলা

‘এমন চোর-চোট্টা, ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না’: শফিকুল আলম

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান গত দেড় বছর ধরে দেশে ফিরতে পারছেন না। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর অন্যান্য আওয়ামী সংসদ সদস্যদের মতো তিনিও এখন পলাতক। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

নিউজ ডেস্ক

৩১ অক্টোবর ২০২৫, ১৪:৪৩

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান গত দেড় বছর ধরে দেশে ফিরতে পারছেন না। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর অন্যান্য আওয়ামী সংসদ সদস্যদের মতো তিনিও এখন পলাতক। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করে বলেছেন, “তার মতো অপরাধী ক্রিকেটার ১০০ বছরেও আর জন্মাবে না।”

ক্রিকেটার হিসেবে জনপ্রিয় হওয়ায় এখনো সাকিবের ভক্তের সংখ্যা কম নয়। তেমনই একজন বিসিবি পরিচালক আসিফ আকবর বৃহস্পতিবার সংবাদমাধ্যমে সাকিবকে প্রশংসায় ভাসান। তিনি বলেন, “সাকিবের ব্যক্তিত্ব বা ব্যক্তিগত বিষয় ওর নিজস্ব ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ না ভালো, সেটা বিচার করার জন্য আদালত ও সমাজ আছে। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে এমন একজন সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।”

এই বক্তব্য নজরে আসে প্রেস সচিব শফিকুল আলমের। তিনি নিজের ফেসবুকে আসিফ আকবরের সেই মন্তব্য শেয়ার দিয়ে লিখেছেন, “কথা সত্য। আগামী ১০০ বছরেও এমন খুনি-পূজারী, চোর-চোট্টা, আর শেয়ারবাজার ডাকাত ক্রিকেটার আসবে না।”

সাকিবকে নিয়ে শফিকুল আলমের এই অবস্থান নতুন নয়। আগেও তিনি ফেসবুকে লিখেছিলেন, “সাকিব বাংলাদেশের সর্বকালের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন, কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা কোনোভাবেই দায়মুক্তি দেয় না। যেই সরকারের পাশে দাঁড়িয়ে তিনি কাজ করেছেন—যার বিরুদ্ধে জাতিসংঘ নিজ দেশের জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে—তিনি সেই সরকারের বর্বর ইতিহাসকে বৈধতা দিয়েছেন। তাঁর কর্মকাণ্ডের সবচেয়ে যুক্তিসংগত ব্যাখ্যা হলো লোভ। তাঁর রাজনৈতিক পদক্ষেপ ও বিতর্কিত ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক সবই একই দিকে ইঙ্গিত করে—সেটি ব্যক্তিগত স্বার্থ, জনসেবা নয়।”

খেলা

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কোনো দেশ আমাদের সঙ্গে খেলবে না’ : সুজন

আইপিএল ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রিকেটে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান-কে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে পরে তাকে আইপিএল থেকে বাদ দেয় Board of Control […]

নিউজ ডেস্ক

১৩ জানুয়ারী ২০২৬, ১৮:২৯

আইপিএল ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রিকেটে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান-কে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে পরে তাকে আইপিএল থেকে বাদ দেয় Board of Control for Cricket in India।

এই ঘটনায় দেশজুড়ে প্রশ্ন উঠেছে—ভারত যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে দেবে? বিষয়টি নিয়ে Bangladesh Cricket Board দুইবার International Cricket Council-এর কাছে চিঠি দিয়েছে। বাংলাদেশ সরকারও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা নিরাপদ নয়।

তবে বিশ্বকাপ বয়কটের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশ বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে। তার ভাষায়, “টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে চাইবে না। তখন টিভি কাভারেজ ও আয়ের উৎস বন্ধ হয়ে যাবে।”

সুজনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আবেগ নয়, বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।