দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন,
“ধান ছিটিয়ে কবুতর আনা যায়; বাজপাখি নয়। বাঘ গুপ্তই থাকে; কুকুর দিনভর চেঁচিয়ে যায়।”

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে ভার্চুয়াল জগতে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সাড়ে চার হাজারের বেশি মানুষ স্ট্যাটাসটি শেয়ার করেন এবং প্রায় ১০ হাজার ব্যবহারকারী এতে মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানান।
মন্তব্যের ঘরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের মতামত প্রকাশ করছেন। ময়মনসিংহের ফুলপুরের একজন মন্তব্য করেন,
“আলহামদুলিল্লাহ প্রতিবাদী কণ্ঠস্বর কেউ দাবিয়ে রাখতে পারবে না।”
রুবেল ইসলাম নামের আরেকজন লেখেন,
“শায়েখ আপনার এক একটা কথা মিসাইলের চেয়েও তীক্ষ্ণ গতিসম্পন্ন।” জামিল শরীফ মন্তব্য করেন,
“জামায়াতে ইসলামী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর অবর্তমানে একজন সাঈদীর যোগ্য উত্তরসুরী খুঁজে পেয়েছে।”
এদিকে, জামায়াতে যোগদান করায় যারা মুফতি উসামার বিরোধিতা করছেন, তাদের প্রতি ইঙ্গিত করে ফরহাদ হোসেন হৃদয় মন্তব্য করেন,
“একের পর এক ইয়র্কার ডেলিভারি প্রতিপক্ষ ছন্দ হারায় ফেলবে তো!”
সংক্ষিপ্ত এই স্ট্যাটাস ঘিরে তৈরি হওয়া ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি আলী হাসান উসামার অবস্থান ও প্রভাব নতুন করে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন অনেকেই।