ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, সে তথ্য জানিয়েছে দলটি। নির্বাচন পরিচালনা জোটের মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত বিষয়টি নিশ্চিত করেন।
দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার ১৬২ নম্বর এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একইভাবে দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট সেন্টারে (টেপা মধুপুর) তার মাকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করবেন।
দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
নোয়াখালী-৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। নরসিংদী-2 আসনের সারোয়ার তুষার ও ঢাকা-৯ আসনের জাভেদ রাসিনও নিজ নিজ কেন্দ্রে সকালে ভোট প্রদান করবেন বলে দল সূত্রে জানা গেছে।