রাজধানীতে টানা দুই দিনে ১৫টি নির্বাচনী জনসভা শেষে মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জিয়া উদ্যানে তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এর মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। প্রচারণা শুরুর আগে তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন।
দীর্ঘ প্রচারণা পর্ব শেষে রাজধানীতে একাধিক পথসভা ও জনসভায় অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন বিএনপি চেয়ারম্যান।