আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সকাল থেকেই হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে বলে আপনাকে আমার ভাইয়ের মতো লাগে। এরপর নির্বাচন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু শালার মর্যাদাও দেয় না। রোববার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন,“জামায়াতে ইসলাম কোনো পেশা হিসেবে রাজনীতি করে না। আমরা রাজনীতিকে দায়িত্ব ও কর্তব্য হিসেবে নিয়েছি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামের রাজনীতি হলো ইনসাফের রাজনীতি। অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোই এই দলের মূল লক্ষ্য। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশের শেষ পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।