আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচনে ভারত সমর্থন দিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচন নিয়েও প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কূটনীতিকদের বিভিন্ন মন্তব্যও সে ইঙ্গিত দেয়। আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচন ভারত সমর্থন করেছে, এবারও নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে।”
এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়েও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন পুরো নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।”