সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘আই হ্যাভ এ প্লান’ বলেই দেশে খুন-হত্যা শুরু হয়েছে : রাশেদ প্রধান

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)–এর মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করে বলেছেন, লন্ডন থেকে আসা একজন নেতার বক্তব্যের পর থেকেই দেশে খুন-হত্যা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ […]

‘আই হ্যাভ এ প্লান’ বলেই দেশে খুন-হত্যা শুরু হয়েছে : রাশেদ প্রধান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)–এর মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করে বলেছেন, লন্ডন থেকে আসা একজন নেতার বক্তব্যের পর থেকেই দেশে খুন-হত্যা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, “লন্ডন থেকে আসা মুফতি সাহেব আমাদের নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছেন। তিনি বলছেন—‘আই হ্যাভ এ প্লান’। কিন্তু এর পর থেকেই আমরা দেখছি মানুষ হত্যা শুরু হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “পরিবারের মা-বোনদের সম্মান দিয়ে কার্ড দেওয়ার কথা বলে বিএনপি দেশের বিভিন্ন স্থানে মা-বোনদের গায়ে হাত দিচ্ছে। কথা পরিষ্কার—নতুন বাংলাদেশে আমার মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

বক্তব্যে তিনি বলেন, ঠাকুরগাঁও অঞ্চলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। “এক সময় বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধ ছিল, তখন আমাদের দল জাগপাও সেই জোটে ছিল। ফখরুল সাহেব তখন বহুবার বলেছেন, যুদ্ধাপরাধের নামে জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে।

কিন্তু এখন এক সময় বলেন জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান হবে, আবার কখনো বলেন পাকিস্তান হয়ে যাবে। একেক সময় একেক কথা বলবেন না,” বলেন তিনি।

রাশেদ প্রধান আরও বলেন, “জুলাই-পরবর্তী গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ এই নতুন বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তান হিসেবে দেখতে চায় না। একই সঙ্গে মানুষ আর লন্ডনে পালিয়ে যাওয়ার রাজনীতিও চায় না। আমরা নতুন বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তর করতে চাই।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, “বিনয়ের সঙ্গে বলতে চাই—আল্লাহর ওয়াস্তে সংযত ভাষায় কথা বলুন। কার সম্পর্কে কী বলছেন, সেটা ভেবেচিন্তে বলুন। আমি বলছি না, তবে অনেকে বলে থাকেন—এত বয়স হওয়ার পরও তিনি মুক্তিযুদ্ধে অংশ নেননি কিংবা তার পিতার ভূমিকা নিয়েও নানা কথা শোনা যায়। কার মুখে কী শুনি।”

তিনি বলেন, ঠাকুরগাঁও–১ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন হঠাৎ করে রাজনীতিতে আসেননি। “তিনি পাঁচ বছর অন্ধকার কারাগারে ছিলেন। রিমান্ডের নামে ৫০ দিনের বেশি নির্যাতনের শিকার হয়েছেন। সেই দেলাওয়ার হোসেন আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন।”

রাশেদ প্রধান স্মরণ করিয়ে দেন, “এই সেই এলাকা, যেখানে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির পর হিন্দু-মুসলমান সবাই রাজপথে নেমে এসেছিলেন। সেদিন ছয়জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “আগের মতো কেন্দ্র দখল করে নেওয়ার রাজনীতি আর চলবে না। ছাত্র ও যুবকদের বলছি—১২ তারিখ যদি কেউ ভোটাধিকার ছিনিয়ে নিতে আসে, তাহলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।

আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশে দেলাওয়ার হোসেনের মতো ত্যাগী মানুষ দায়িত্বে আসবে। আমরা আর বুলেটপ্রুফ গাড়িতে বসে থাকা ভিআইপি রাজনীতি চাই না।”

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪