বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

একটি দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা মাফিয়াতন্ত্র চায় : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে নস্যাৎ করতে একটি দল মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, “আজ সারা দেশের মানুষ স্পষ্টভাবে দেখছে—ওই দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা মাফিয়াতন্ত্র চায়।” রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব […]

একটি দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা মাফিয়াতন্ত্র চায় : সাদিক কায়েম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে নস্যাৎ করতে একটি দল মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, “আজ সারা দেশের মানুষ স্পষ্টভাবে দেখছে—ওই দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা মাফিয়াতন্ত্র চায়।”

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গাজীপুরে ছাত্রদলের বিরুদ্ধে নারী হত্যার অভিযোগ এবং সারাদেশে বিএনপির নারী নিপীড়নের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের রাস্তা ব্যবহার করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, সেই একই কাঠামো এখনো একটি দল টিকিয়ে রাখতে চায়। জুলাই বিপ্লবের দেড় বছর পার হলেও এই সময়জুড়ে ওই দলের কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যাবে—চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রই ছিল তাদের মূল রাজনীতি।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের দেড় বছর পর ওই দলের একজন শীর্ষ নেতা দেশে ফিরেছেন। তার ফেরার পর থেকেই তাদের সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।” দেশের বিভিন্ন ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারার যে বিকাশ ঘটছে, সেটি বন্ধ করতেই তারা মরিয়া বলেও অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েম বলেন, নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করার মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করা হয়েছে। “এটাই প্রমাণ করে, তারা গণতন্ত্র নয়—ক্ষমতার দখলদারিত্ব চায়,” বলেন তিনি।

ডাকসু ভিপি বলেন, বাংলাদেশের মানুষ এখন ইনসাফ ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে জনগণ সেই বার্তাই দিয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদের বিজয়ী করতে জনগণ মুখিয়ে আছে বলেই ওই দলটি দিশেহারা হয়ে পড়েছে।

নারী নিপীড়নের প্রসঙ্গে তিনি বলেন, “কাপুরুষের মতো তারা সারাদেশে মা-বোনদের ওপর হামলা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—আর যদি কোনো মা-বোনের ওপর হামলা করা হয়, তাহলে এ দেশের ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।”

এ সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে পড়েছে এবং তাদের আচরণে কোনো সংযম দেখা যাচ্ছে না। “যে দল মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের হাতে দেশ কীভাবে নিরাপদ থাকবে?”—প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “মা-বোনদের ওপর কাপুরুষোচিত হামলার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইসলামী ছাত্রশিবির যতদিন থাকবে, ততদিন এ ধরনের হামলার বিরুদ্ধে প্রতিরোধ চলবে।”

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগ চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের ‘চাঁদাবাজি নিপাত যাক, দেশের মানুষ মুক্তি পাক’, ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান—মানুষ মারার মাস্টারপ্ল্যান’, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার—মিলমিশে একাকার’ এবং ‘তারেক তোমার প্ল্যান কী—মানুষ খুনের রাজনীতি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭