সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন দাবি করেছেন আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। তারেক রহমান লিখেছেন, “জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।”
স্ট্যাটাসে মো. তারেক রহমান প্রশ্ন তুলে বলেন,
“ব্যারিস্টার সুমন কাকে হত্যায় জড়িত, তার মামলাটা কী? এটা কি আওয়ামী লীগ করার অপরাধে এত দিন আটক, নাকি তিনি কাউকে হত্যায় জড়িত বলে?”
তিনি আরও বলেন,
“সরাসরি হত্যায় জড়িত বহুজন জামিনে আছে। শুধু অতিরিক্ত পরিচিতির কারণেই কি তাকে আটকে রাখা হয়েছে?”
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন,
“আমি তার অনেক সমালোচনা করেছি, কিন্তু তিনি হত্যায় জড়িত না হলে তার মুক্তি চাই।”
একই সঙ্গে তিনি লেখেন,
“তিনি দাগী অপরাধী হলে আগেই দেশ ছাড়তেন; বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন।”
আমজনতার দলের সম্পাদক আরও বলেন,
“আমি আইনজীবী হলে তার জন্য আদালতে লড়াই করতাম।” স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, “জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছেন।”
পুনরায় জামিনের দাবি জানিয়ে তারেক রহমান বলেন,
“ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।”