রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

কিছু না জেনে ‘হ্যাঁ’তে ভোট দিলে এই দেশ ধ্বংস হয়ে যাবে: জি এম কাদের

গণভোটের বিষয়বস্তু সম্পর্কে কিছু না জেনে, না বুঝে মানুষ যদি ‘হ্যাঁ’ তে ভোট দেয়, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে জনগণের সামনে মুলা ঝুলাচ্ছে এবং ‘হ্যাঁ’ ভোট জিতিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পথ তৈরি করতে চাচ্ছে। তার মতে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা মানেই সেই ক্ষমতা কার্যত জামায়াত ও এনসিপির হাতে থাকা।

নিউজ ডেস্ক

৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন,

গণভোটের বিষয়বস্তু সম্পর্কে কিছু না জেনে, না বুঝে মানুষ যদি ‘হ্যাঁ’ তে ভোট দেয়, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে জনগণের সামনে মুলা ঝুলাচ্ছে এবং ‘হ্যাঁ’ ভোট জিতিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পথ তৈরি করতে চাচ্ছে। তার মতে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা মানেই সেই ক্ষমতা কার্যত জামায়াত ও এনসিপির হাতে থাকা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় প্রচারণার উদ্দেশ্যে রংপুরে পৌঁছে নিজ বাসভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জি এম কাদের। তিনি বলেন,

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতা ও সংঘর্ষে দেশের মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। ভয়ভীতি, শক্তি প্রদর্শন এবং দাপটের পরিবেশে কখনোই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।

জি এম কাদের বলেন, দেশে চলমান নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু নয়। একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হচ্ছে, ফলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। দুইটি দল যেভাবে দাপটের সঙ্গে মাঠে রয়েছে, সে সুযোগ জাতীয় পার্টি পাচ্ছে না। শুধু নেতাকর্মী বা প্রার্থী নয়, ভোটারদেরও ভোটকেন্দ্রে না আসার হুমকি দেওয়া হচ্ছে। এতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই ধরনের পরিবেশ না থাকলে একতরফাভাবে ফল ঘোষণা করা হবে, যা দেশের শান্তি শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করবে। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে অর্থনৈতিক স্থিতিশীলতাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন।

গণভোট প্রসঙ্গে জি এম কাদের বলেন, সরকার সংস্কারের কথা বললেও কী সংস্কার করবে তা পরিষ্কার করে বলছে না। গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ কে বিজয়ী করে ক্ষমতায় থাকার সময় বাড়ানোর চেষ্টা চলছে। তিনি দাবি করেন, সরকার একটি সাম্প্রদায়িক ও উগ্রবাদী রাষ্ট্র কাঠামো গঠনের পথে এগোচ্ছে, যা পাকিস্তানি চিন্তাধারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে পাকিস্তানি আধিপত্যবাদী রাষ্ট্র গঠনের শেষ ধাপ হিসেবেই গণভোটকে সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশে পরিকল্পিতভাবে মব তৈরি করে সহিংসতা চালানো হচ্ছে উল্লেখ করে জি এম কাদের বলেন, মানুষ হত্যা, ব্যবসা বাণিজ্য বন্ধ, মিল ফ্যাক্টরি ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি চলছে। এসব থেকে মুক্তি পেতে হলে গণভোটে ‘না’ বলতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে স্বাধীনতা নয়, গোলামিই প্রতিষ্ঠিত হবে।

এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, জাপা নেতা ফারুক আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২