বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুন বলেছেন,
“মাদক দেহের জন্য ক্ষতিকর, আর জামায়াতে ইসলামী ইসলামের জন্য ক্ষতিকর।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শেরপুরে জামায়াত নেতার নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে হারুনুর রশিদ হারুন বলেন,
“জামায়াত গুজব ছড়াচ্ছে। মহান আল্লাহ কুরআনে গুজব ছড়াতে নিষেধ করেছেন।”
তিনি বলেন, সত্য আড়াল করে মিথ্যা প্রচারের রাজনীতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা ইসলামসম্মত নয় এবং জনগণ এ ধরনের রাজনীতি গ্রহণ করবে না।
বক্তব্যের একপর্যায়ে তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে চাঁপাইনবাবগঞ্জে আগমনের আমন্ত্রণ জানান এবং বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে জনগণ বিশ্বাস করে।