সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে : জামায়াত আমির

১০ টাকা কেজি চালসহ নানা ধরনের কার্ড দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এসব লোভনীয় প্রস্তাব নির্বাচন আচরণবিধির পরিপন্থী কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। শুক্রবার সকালে উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি […]

১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে : জামায়াত আমির

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৬, ২০:৪৬

১০ টাকা কেজি চালসহ নানা ধরনের কার্ড দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এসব লোভনীয় প্রস্তাব নির্বাচন আচরণবিধির পরিপন্থী কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

শুক্রবার সকালে উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “মানুষকে এখনই ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার মতো কথাও শোনা যাচ্ছে। এসব কর্মকাণ্ড কি আচরণবিধির আওতায় পড়ে না? আমরা কোনো নিয়ম লঙ্ঘন করিনি।

কৃত্রিম উপায়ে (এআই ব্যবহার করে) আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে কি না, সেটিও দেখা দরকার।” তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও শক্তিকে চোরাপথে প্রভাবিত করার যে কোনো প্রচেষ্টা জামায়াতে ইসলামী ঘৃণা করে।

বিকাশ নম্বর সংগ্রহের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “মানুষকে কেনার চিন্তা আমরা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরা এসব অনৈতিক কাজ করছে, তারাই অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।”

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে দেশ নানা সংকটে পড়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং জাতির ঘাড়ে বিপুল ঋণের বোঝা চাপানো হয়েছে।

বিপুলসংখ্যক যুবক এখনো বেকারত্বে ভুগছে এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব বাস্তবতার মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক শক্তির একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকা জরুরি। পরস্পরের প্রতি আঘাতমূলক বক্তব্য পরিহার করে নিজ নিজ কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। জনগণ যাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, সবারই তার প্রতি সম্মান জানানো প্রয়োজন। নির্বাচনের ফলাফল ভিন্ন কৌশলে প্রভাবিত করার যেকোনো অসৎ চেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের পরিবর্তনের পর প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়েছে। সরকার সেই দাবিকে সম্মান জানিয়ে ব্যবস্থা গ্রহণ করায় তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, পোস্টাল ব্যালট পাঠানো শুরু হলেও কিছু এলাকায় এখনো ব্যালট পৌঁছায়নি। সময় ঘনিয়ে আসায় নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই ব্যালট ফেরত আসে।

তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, ভোট দেওয়া শুধু তাদের অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্বও। পাশাপাশি যারা রাজনীতিতে পরিবর্তন চান, তাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই—বাংলাদেশ একা কারও নয়, সবাই মিলে বাংলাদেশ গড়তে হবে।” এ লক্ষ্যে কিছু ব্যতিক্রম থাকলেও দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি। জামায়াতের স্লোগান উল্লেখ করে বলেন, “চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ।”

তিনি জানান, ঢাকার বাইরে নির্বাচনী সফর শুরু হয়েছে এবং প্রতিটি এলাকায় জনগণের সমস্যা ও প্রত্যাশা বুঝে সম্মানের সঙ্গে তাদের কাছে পৌঁছানোই তাদের লক্ষ্য।

জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের সম্পদ ব্যবহার করে বাস্তবভিত্তিক ও ইনসাফনির্ভর উন্নয়ন এবং সমস্যার সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে তিনি আশ্বাস দেন।

শেষে তিনি বলেন, এবারের নির্বাচন যেন গৌরবজনক ও স্মরণীয় হয়, সে জন্য বিশেষ করে যুবসমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়—এই প্রত্যাশাও ব্যক্ত করেন জামায়াত আমির।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তরের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯