পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দল জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার তিনি পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
পরে সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ প্রধান বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে হাসিমুখে পঞ্চগড়ের দুইটি আসনে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম।’
তিনি আরও জানান, পঞ্চগড়-১ আসনে জোটের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনে জোটের অপর প্রার্থী জামায়াত নেতা সুফি-কে তিনি সমর্থন করছেন।
একই সঙ্গে জোটের প্রার্থীদের বিজয়ী করতে এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানান রাশেদ প্রধান।