অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–কে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা জানান।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–তে ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি পৌঁছে দেন।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এটিই ছিল দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম পারিবারিক সাক্ষাৎ।