আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে হান্নান মাসউদ বলেন, তিনি এমন রাজনীতিতে বিশ্বাস করেন যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। বড় অঙ্কের অর্থ রাজনীতিতে শর্ত তৈরি করে উল্লেখ করে তিনি জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অর্থে নয়, সাধারণ মানুষের ছোট ছোট সহযোগিতার মাধ্যমেই তিনি নির্বাচন পরিচালনা করতে চান।
তিনি আরও বলেন, জনগণের এই অংশগ্রহণই একজন জনপ্রতিনিধিকে জবাবদিহির মধ্যে রাখে এবং সৎ রাজনীতির ভিত্তি গড়ে তোলে।