দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান–এর সভাপতিত্বে বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বিবৃতিতে বলা হয়, প্রশাসনের কিছু কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন এবং বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে।
দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেড় হাজার শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহতের ত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো চক্রান্ত বা গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। একই সঙ্গে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।