আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থি দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল সমন্বয়ে কাজ করছে। এই প্রক্রিয়ায় আসনভিত্তিক সমঝোতা নিয়ে চূড়ান্ত দর কষাকষি চলছে।
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জানান, দলীয় জরিপে ১৪৩টি আসনে তাদের ভালো ফলের সম্ভাবনা দেখা গেছে। তবে সব আসনে জয়ের নিশ্চয়তা নয় বলে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশা করি, ইনশাআল্লাহ সিংহভাগ সিটে ভালো রেজাল্ট করব।”
উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ইসলামী আন্দোলন ২৭২ আসনে প্রার্থী দিয়েছে, যা নির্বাচনে দলটির সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।