নেত্রকোনা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার ৫টি আসনের প্রার্থীতা বাছাই সস্পন্ন হয়েছে। ৩০জনের প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী) লুৎফুজ্জামান বাবর, একই আসনে তাঁর স্ত্রী তাহমিনা জামান, নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) ব্যারিস্টার কায়সার কামাল ও নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) রফিকুল ইসলাম হিলালী সহ ২২জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এতে কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদারসহ তিনজনের প্রার্থীতা স্থগিত করা হয়। অপর ৫জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে স্থগিত প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত কাগজ পত্র জমা দিতে পারলে বৈধ হিসেবে গণ্য করা হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থী, সমর্থক, প্রস্তাবকদের উপস্থিতিতে এই বাছাই কাজ চলে।
নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী) আসনে কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সসদ্য জলি তালুকদর, নেত্রকোনা -৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে জাতীয় পার্টিার আবুল হোসেন তালুকদার ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর মাসুম মোস্তফার প্রার্থীতা স্থগিত করা হয়েছে।
বাতিল ৫জন প্রার্থীরা হচ্ছেন- নেত্রকোনা-১ (দুর্গাপুর ও কলমাকান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান ডিপটি, জাতীয় সমাজতান্ত্রিক দলের বেলাল হোসেন, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনে খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাসচিব গাজী আবদুর রহিম রুহী,
নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী) আসনে বিপ্লবী ওয়ার্কাস পার্টির চম্পা রানী সরকার ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ।
নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। বেধে দেওয়া সময়ের মধ্যে স্থগিত প্রার্থীতরা কাগজপত্র জমা দিলে বৈধ বলে গণ্য করা হবে।