মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আখতার হোসেনের

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার ঘটনায় আপত্তি জানিয়ে দলটিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টি দীর্ঘদিন সহযোগী হিসেবে কাজ করেছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই […]

জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি আখতার হোসেনের

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ জানুয়ারী ২০২৬, ১২:১৭

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার ঘটনায় আপত্তি জানিয়ে দলটিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টি দীর্ঘদিন সহযোগী হিসেবে কাজ করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে জাতীয় পার্টির এক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, তা একদিনে কিংবা এককভাবে গড়ে ওঠেনি। সেই শাসনকে বৈধতা দেওয়া হয়েছে এবং টিকিয়ে রাখতে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা পালন করেছে। এ কারণে ফ্যাসিবাদের দোসর কোনো দলই আগামী নির্বাচনে অংশ নিতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন নিয়ে আপত্তির কারণ ব্যাখ্যা করে আখতার হোসেন বলেন, বর্তমান আইনের ফাঁকফোকর ব্যবহার করে ফ্যাসিবাদের সহযোগীরা আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে দেশের জনগণের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি জানিয়েছেন বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, তাদের আপত্তি সত্ত্বেও আইনি যাচাই-বাছাইয়ের অজুহাতে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এনসিপি এ বিষয়ে আপত্তি জানিয়ে রেখেছে এবং প্রয়োজনে আইনি লড়াইয়ে যাওয়ার কথাও জানিয়েছেন আখতার হোসেন।

তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের সময় লিখিতভাবে আপত্তি জানানোর সুযোগ সম্পর্কে আগে জানানো হয়নি। সে কারণে মৌখিকভাবে আপত্তি জানানো হয়েছে। ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় লিখিত আপত্তির সুযোগ থাকলে জাতীয় পার্টির মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তা দাখিল করা হবে।

এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি বলেও জানান আখতার হোসেন। তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন, বিচার দৃশ্যমান করা এবং দুর্নীতি ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি জামায়াত নেতৃত্বাধীন আটদলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আসন বিন্যাস নিয়ে আলোচনা এখনো চলমান এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এ বিষয়ে রংপুর-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন বৈধ হওয়া প্রার্থী মাহবুবুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে। দাপ্তরিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করেছে, ফলে এ বিষয়ে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯০

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯০