দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি এই দোয়া করেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং তাঁকে তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
তিনি আরও লেখেন, “মরহুমার আপনজন, স্বজন ও সহকর্মীদের মহান আল্লাহ যেন সবরে জামিল দান করেন। আমিন।”
উল্লেখ্য, ৮০ বছর বয়সে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।