বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস আলহাজ মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
অনুষ্ঠানে জামায়াত আমিরের উপস্থিতিতে আলহাজ মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির দৃঢ় অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধে অনুগত থেকে দেশের স্বার্থ এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় জীবনের অবশিষ্ট সময় ব্যয় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলের নিয়মনীতি, আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন এবং ভৈরব পৌরসভা জামায়াতের আমির শাহজাহান সরকার।