বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর স্বদেশ প্রত্যাবর্তন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া–এর সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকাসহ সারা দেশের মসজিদগুলোতে এই দোয়া অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান পরিবারের সঙ্গে দেশে ফিরে আসার প্রেক্ষাপটে এই দোয়ার আয়োজন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে দোয়ায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।