দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মা খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন হয়েছেন তারেক রহমান। এখান থেকে গাড়িবহর নিয়ে তিনি তার গুলশানের বাসভবনে যাবেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর গাড়িবহরটি রওনা হয়।
এর আগে, বিকেল ৫টা ৫৩ মিনিটে রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। বিকেল সাড়ে ৪টার দিকে মঞ্চ থেকে নেমে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার মাটিতে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পূর্বে তারেক রহমান জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
উল্লেখ্য, বুধবার তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন। এসময় তার সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির কয়েকজন নেতাও।