সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

পা চাটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী গুলশান-পল্টনে লাইন দেয়া শুরু করেছে, আপনাদের পরিণতি বেনজীরের মতো হবে : হাসনাত

নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একটি বিশেষ দলের অনুগত হওয়ার প্রতিযোগিতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৪ ডিসেম্বর) ফেনীতে এ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। হাসনাত বলেন, যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এই আইনশৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা তারা ক্ষমতায় আসতে পারে […]

নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ২২:১৮

নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একটি বিশেষ দলের অনুগত হওয়ার প্রতিযোগিতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৪ ডিসেম্বর) ফেনীতে এ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত বলেন, যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এই আইনশৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা তারা ক্ষমতায় আসতে পারে যে বা যারা ক্ষমতায় আসতে পারে এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইনশৃঙ্খলা বাহিনী আবার গুলশান-পল্টনে লাইন দেয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রশাসন এবং পুলিশকে অবশ্যই বাংলাদেশপন্থি হতে হবে। আপনারা জুলাই সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা ভুলে যাইয়েন না। আপনারা বাংলাদেশপন্থি থাকুন। আপনারা কোনো দলের হইয়েন না। আপনারা বিএনপিরও না, জামাতেরও না।

আপনারা হচ্ছেন বাংলাদেশের। সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন। বিএনপির কর্মসূচি নিয়ে সমালোচনা করে এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, চাঁদাবাজি করে বাস ভাড়া করে মানুষকে প্রোগ্রামে নিয়ে আসতে হয়।

কিন্তু সেই জায়গায় সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো মানুষ এসে হাদি ভাইয়ের জানাজায় অংশ নিয়েছে। তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে।

হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে হাসনাত আরও বলেন, আমরা দেখেছি হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা অর্থদাতা, যারা বিদেশে বসে সেটির পরিকল্পনা করেছে, তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে।

তিনি আরও বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে ব্যস্ত হয়ে যাচ্ছে। বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে।

যারা এই কাজটা করবেন, আপনাদের পরিণতি বেনজীরের মতো হবে। ওসি প্রদীপের মতো হবে। আপনারা যারা নির্বাচন ম্যানিপুলেট করার চিন্তা করছেন, নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয়, তরুণ প্রজন্ম বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নির্বাচন সামনে রেখে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে।

কিছু রাজনৈতিক দল ও নেতার সমালোচনা করে হাসনাত বলেন, দুইটা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন। আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী, আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন।

আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন। এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না।আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯