আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২১ ডিসেম্বর তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে একই আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী ছিলেন মো. আসাদুজ্জামান।