বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিরাপদ ও শান্তিপূর্ণ হোক—এই প্রত্যাশা জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গতকাল সোমবার বলেন, দেশের মানুষ তারেক রহমানের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক ও দূরদর্শী নেতৃত্ব প্রত্যাশা করে তার আগমনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি আশা করেন, তারেক রহমান জনগণের এই প্রত্যাশার প্রতি সুবিচার করবেন।
জমিয়ত মহাসচিব আরও বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে জনআকাঙ্ক্ষার আলোকে পরিচালনায় তারেক রহমান সাহসী ভূমিকা পালন করবেন—এমন আশাই আমরা পোষণ করি।