লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর স্ত্রী জোবাইদা রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জোবাইদা রহমান লন্ডনে ফিরে গেছেন এবং আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন জোবাইদা রহমান। ঢাকায় অবস্থানকালে তিনি এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া–এর মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সার্বক্ষণিক চিকিৎসা তদারকিতে যুক্ত ছিলেন।