ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি শরিফ ওসমান হাদি হাসতে হাসতে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তাঁর এই আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, যে মহান ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে হাদি জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ ছাড়বেন না তারা।
নাহিদ ইসলাম আরও লেখেন, ওসমান হাদির এই মৃত্যু জুলাই-পরবর্তী বাংলাদেশের লাখো মানুষের কাছে অনন্ত সাহস, ত্যাগ ও প্রেরণার প্রতীক হয়ে থাকবে।
পোস্টের শেষাংশে তিনি শহিদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।