ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আপসহীন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা এবং প্রকৃত দেশপ্রেমিক। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। সকল ধরনের আধিপত্যবাদী শক্তি ও জুলুম-নিপীড়নের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল দৃঢ় ও আপসহীন।
তিনি আরও বলেন, দুনিয়ার কোনো লোভ-লালসা ওসমান হাদীকে বিচ্যুত করতে পারেনি। তিনি মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শোক বিবৃতিতে জামায়াত আমীর বলেন, ওসমান হাদীর শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী সংগ্রামীকে হারাল, যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।