ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর এই গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ওসমান হাদির জন্য দোয়া কামনা করেন। পোস্টে তিনি লেখেন,
“আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।”
উল্লেখ্য, ওসমান হাদি এর আগেই জানিয়েছিলেন যে, তাকে আওয়ামী লীগের লোকজন দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। ফোনকল ও মেসেজের মাধ্যমে তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেছিলেন।