বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টা ২১ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান বলে হাসপাতাল সূত্র ও দলীয় একাধিক নেতা নিশ্চিত করেছেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। পরে ধানমন্ডিতে মায়ের বাসায় বিশ্রাম নিতে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ বা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।