রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম–মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে : মাসুদ সাঈদী

ইমাম–মুয়াজ্জিনদের আর্থিক স্থিতি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন পিরোজপুর–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, জাতীয় নির্বাচনে জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম–মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানী ভাতা চালু করা হবে। রবিবার নাজিরপুর আলিয়া মাদ্রাসা চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাজিরপুর […]

নিউজ ডেস্ক

৩০ নভেম্বর ২০২৫, ২০:২৫

ইমাম–মুয়াজ্জিনদের আর্থিক স্থিতি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন পিরোজপুর–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, জাতীয় নির্বাচনে জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম–মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানী ভাতা চালু করা হবে।

রবিবার নাজিরপুর আলিয়া মাদ্রাসা চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মাসুদ সাঈদী বলেন, ইসলাম শুধু ইবাদত নয়—ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিষ্কার নির্দেশনা দিয়েছে। তিনি মনে করিয়ে দেন, ইমামরা শুধু নামাজ–রোজা শেখান না; সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি ও নৈতিক অপরাধ দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ইমাম বাধার মুখে পড়েন। সে কারণে ইমামদের ‘সৎসাহসিকতার পরিচয়’ দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইসলামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সোনালি যুগে মসজিদ ছিল সমাজ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। সেখানে বিচারকাজ থেকে শুরু করে সামাজিক সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হতো। বর্তমান সময়ে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। তাই মসজিদকে শুধুমাত্র উপাসনালয় নয়—সমাজ ও রাষ্ট্র কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার কেন্দ্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

ইমামদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ভ্রান্ত মতবাদ ও বিভ্রান্তি দূর করা, জাতিকে সচেতন করা এবং রাসুল (সা.)–এর সম্মান রক্ষায় সোচ্চার থাকা ইমামদের নৈতিক দায়িত্ব। কিন্তু দেশের সাড়ে তিন লাখ মসজিদের অধিকাংশই বেসরকারিভাবে পরিচালিত হওয়ায় ইমাম–খতিবেরা প্রাপ্য সম্মান বা ন্যায্য অধিকার সবসময় পান না।

মাসুদ সাঈদী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ইমাম–মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়ন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা হালনাগাদ এবং সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী। বক্তব্য দেন জামায়াত নেতৃবৃন্দ, ইসলামি আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃত্ব এবং ইউনিয়ন পর্যায়ের ইমামরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৫

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৫

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৫

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯৪